• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বার অকৃতকার্য হওয়ায় গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বার অকৃতকার্য হওয়ায় গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বার অকৃতকার্য হওয়ায় গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারও অকৃতকার্য হওয়ায় রামিদুজামান টুটুল নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।

রামিদুজামান টুটুল উপজেলার কোদালইকাটি গ্রামের পশ্চিমপাড়ার ইমারত নির্মাণ শ্রমিক মিন্টু হোসেনের ছেলে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা গেছে, টুটুল গতবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো কিন্তু অকৃতকার্য হয়। এবছর পরীক্ষা দিয়েও পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যরা তাকে বকাবকি করে। এ কারনেই হয়তো সে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস নেয়। সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখে সে ফ্যানের সাথে ঝুলে আছে। দ্রুত তাকে নিচে নামানো হলে দেখা যায় সে মারা গেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোদালইকাটি গ্রামের মিন্টু হোসেনের ছেলে রামিদুজামান টুটুল তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারন জানতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category