• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

কুষ্টিয়ায় বন কর্মকর্তার উদাসীনতায় আতংকে নদী পাড়ের মানুষ

Reporter Name
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
রাসেল ভাইপার
কুষ্টিয়ায় বন কর্মকর্তার উদাসীনতায় আতংকে নদী পাড়ের মানুষ

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে জেলের জালে আটক হওয়া বিষধর রাসেল ভাইপার সাপ গড়াই নদীতে ছেড়ে দেওয়ায় আতংকগ্রস্থ হয়ে পড়েছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সৈয়দ মাসুদ রুমী সেতুর নীচে গড়াই নদীতে সাপটি অবমুক্ত করেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। এদিকে গড়াই নদীতে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি ছেড়ে দেওয়ায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

তারা বলেন, নদীর পাড়ে হাজার হাজার মানুষের বসবাস। এখানকার মানুষ বিভিন্ন প্রয়োজনে নদী ব্যবহার করেন। কিন্তু এখানে এত ভয়ংকর সাপটি ছেড়ে দেওয়া ঠিক হয়নি।

জেলে মো. শামিম হোসেন বলেন, প্রতিদিনই দোয়াড়ে জাল পেতে পদ্মায় তিনি মাছ ধরেন। মঙ্গলবার সকালে জাল তুলে দেখেন একটি অন্যরকম সাপ। যা আগে কখনও দেখেননি। তিনি সহ এলাকার লোকজন প্রথমে সাপটিকে অজগর বলে ধারনা করেন। পরে বনবিভাগের লোক এসে জানান এটি বিষাক্ত রাসেল ভাইপার। এবং তারা সাপটি নিয়ে গেছেন।

উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, পদ্মা নদীতে মাছ ধরা দুয়ার জালে বিষাক্ত রাসেল ভাইপার আটকা পড়ে। সকালে খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। এবং গড়াই ব্রীজের নিচে অবমুক্ত করা হয়।

উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বলেন, বিষাক্ত সাপ পদ্মা থেকে উদ্ধার করে গড়াইয়ে ছেড়ে দিয়ে লাভ কি হলো? বরং গড়াই নদীর পারে পদ্মার চেয়ে বেশি লোকবসতি রয়েছে । সাপটি অনেক দুরে কোথাও ফাঁকা স্থানে ছেড়ে দেওয়া দরকার ছিল।

এ বিষয়ে জেলা বনকর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে এসেছে। সাপটি উদ্ধার করে গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। নদী বেয়ে অন্যত্র চলে যাবে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এখানে আমাদের কিছু করার নেই। বিষয়টি বনবিভাগের তারাই ভাল বলতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category