• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ইয়াবাসহ আটক মাদক কারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
ইয়াবাসহ আটক মাদক কারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ইয়াবাসহ আটক মাদক কারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ইয়াবাসহ শরাফ উদ্দিন (৫৫) নামের এক মাদককারবারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ। আজ ​শনিবার বেলা ১১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক শরাফ উদ্দিন একই গ্রামের সোবহান মন্ডলের।

​স্থানীয় সূত্রে জানা যায়, শরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন। সম্প্রতি কুলবাড়িয়া গ্রামের সচেতন যুবকেরা মাদকমুক্ত সমাজ গড়তে এলাকা জুড়ে ব্যাপক মাদকবিরোধী সামাজিক অভিযান ও নজরদারি শুরু করেন। সকালে গ্রামে ইয়াবা বিক্রির সময় মাদকবিরোধী যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয়। এসময় তার কাছে ৭ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যাক্ষদর্শী সোহেল রানা বলেন, মাদকবিরোধী যুবসমাজের ছেলেরা শরাফ উদ্দিনকে ইয়াবা ট্যাবলেটসহ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। অনেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ ডেকে ইয়াবাসহ তুলে দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় যুবসমাজের এমন সামাজিক সচেতনতা প্রশংসনীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category