• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি আসি বলে সে কখনও আসে না-হাসনাত আব্দুল্লাহ এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি আসি বলে সে কখনও আসে না-হাসনাত আব্দুল্লাহ এমপি
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি আসি বলে সে কখনও আসে না-হাসনাত আব্দুল্লাহ এমপি

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।

আজ সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও  বলেন, একটি বৃহত দাবীকারী দল ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী, বিদেশী শক্তি, টাকা পয়সা কোন কিছুই তাদেরকে ঠেকায়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।

বক্তৃতায় তিনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের বাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মূখ্য সংগঠক (দক্ষিণ) ডাঃ মাহমুদা মিতু- এমপি, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌছায় এনসিপির গাড়ীবহর। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পোস্টার সম্বলিত কুশপুত্তলিকা এবং দুপুরে সমাবেশস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের পর নানা শংকা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category