
পদোন্নতি পেয়ে বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক হলেন মেহেরপুরের কৃতিসন্তান শফিউল ইসলাম(লাকি)। তিনি গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম ও মোছা. মুর্শিদা বেগমের সন্তান।
জানাগেছে, শফিউল ইসলাম(লাকি) বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে বিটিভির প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক (প্রশাসন) পদে কর্মরত ছিলেন। বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) বিশেষ সুপারিশের ভিত্তিতে এবং বৃহষ্পতিবার (২ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়ে উপপরিচালক (প্রশাসন) পদে যোগদান করেছেন। ফলে তিনি ৭ম গ্রেডের সহকারী পরিচালক (প্রশাসন) গ্রেড-১ পদ থেকে ৬ষ্ঠ গ্রেডের উপপরিচালক (প্রশাসন) পদে উন্নীত হয়েছেন।
শফিউল ইসলাম (লাকি) দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। তাঁর এই পদোন্নতিতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। সকলেই তার কর্মজীবনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছেন।
পদোন্নতি পেয়ে শফিউল ইসলাম (লাকি) মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সহযোগীতা কামনা করেন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।