• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ
গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নতুন পাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গণধোলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) রাত ৯ টার দিকে তাদের দু’জনকে পার্শ্ববর্তী খড়মপুর গ্রাম থেকে আটক করে। আটককৃতরা হলো- কসবা গ্রামের ঈদগাহ পাড়ার জিনারুল ইসলামের ছেলে বিজন ইসলাম(২২) ও একই গ্রামের পুরাতন বাজার পাড়ার কামাল হোসেনের ছেলে রতন আলী (২৫),

স্থানীয়রা জানায়, রাত ৮ দিকে ধানখোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের বাড়ির সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে খোঁজ খবর নেওয়ার পর খড়মপুর গ্রামের ঈদগাহ এর পাশে মোটরসাইকেটি পাওয়া যায়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই এলাকায় বিজন ও রতনকে অন্য একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। এবং উপস্থিত লোকজন দেখে বিজন মোটরসাইকেলের চাবি ফেলে দিলে স্থানীয়দের সহযোগীতায় তাদের ধরে ধানখোলা গ্রামে নেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলায় দিয়ে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানা পুলিশের উপপরিদর্শক আতোয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক দুই জনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category