• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার- ৩ শিশু উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
কুষ্টিয়ায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার- ৩ শিশু উদ্ধার
কুষ্টিয়ায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার- ৩ শিশু উদ্ধার

ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের উদ্দেশ্যে শিশু অপহরণ ও পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় পোড়াদহ রেলওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার আহমদ মইনুল হাসান। গ্রেফতার হওয়া দুই নারী হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ চর গ্রামের ফতে আক্তার ও শাহনাজ বেগম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই নারী শিশু অপহরণ চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন কৌশলে শিশুদের অপহরণ করে অন্যত্র বিক্রি করতেন। পরে চক্রের অন্য সদস্যরা রেলস্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন।

তিনি আরও জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে সিফাত (১০) ও মোমিন (৯) নামে দুই শিশুকে অপহরণ করা হয়। অপহরণের পর ট্রেনে করে তাদের যশোরে নিয়ে ২০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে তদন্তে জানা গেছে।

এ ঘটনায় সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে ফতে আক্তারের নাম উল্লেখ করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণের বিষয়টি স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে দুই আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ। সেখানে অনুসন্ধানে জানা যায়, ভিক্ষাবৃত্তিতে জড়িত তিন শিশুকে কিছুদিন আগে উদ্ধার করে একটি বেসরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

পরে ওই কেন্দ্র থেকে পোড়াদহ স্টেশন এলাকা থেকে অপহৃত দুই শিশুসহ মোট তিন শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তৃতীয় শিশুর নাম রাজ। তিনজনই কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন এলাকার আশপাশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আহমদ মইনুল হাসান বলেন, উদ্ধার হওয়া শিশুদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশু অপহরণ ও পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category