• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি ও ছাতা বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
গাংনীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি ও ছাতা বিতরণ
গাংনীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি ও ছাতা বিতরণ

গত কয়েক দিনের তীব্র তাপদাহে মেহেরপুরে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। এ থেকে কিছুটা স্বস্তি দিতে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টায় রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিট সড়কে চলাচলরতদের মাঝে ছাতা, সুপেয় পানি ও হাত পাখা বিতরণ করেন।

উপজেলার নিম্ন আয়ের মানুষ ও সড়কে চলাচলকারী রিকশা ভ্যান ও এবং অটোচালকদের এখন যায় যায় অবস্থা। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলেছেন তারা। ঠিক এমন সময় অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে মেহেরপুরের গাংনী বাজারে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৃষ্ণার্ত জনসাধারণের হিট স্টোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় লিফলেট বিতরণ, সুপ্রিয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট।

রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন উপস্থিতিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা এ সকল সামগ্রী বিতরণ করেন। আয়োজকরা জানান, মানবতার সেবা সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচন্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category