জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে যাত্রী নিয়ে গাংনী উপজেলার বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু আফরিন এবং আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ওমর ফারুক আরিফুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় শিশু আফরিন খাতুন ও তার ফুপাতো ভাই আকবর হোসেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক, ইজিবাইক ও নিহত আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।