• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ জুন, ২০২৬
মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে প্রতিদিন দুধ পানের অভ্যাস করা জরুরি। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা মেটাতে দুধের কোনো বিকল্প নেই। সরকার খামারিদের ভাগ্য উন্নয়নে এবং দুগ্ধ উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

এসময় জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডঃ রেজাউল করিম, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ হারিছুল আবিদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান শাওন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category