• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে অনলাইন জুয়ার ২৯ অ্যাকাউন্টসহ গ্রেপ্তার ৪ গাংনীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত গাংনীতে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়ক পাথর-বালির দখলে: ঝুঁকিতে পথচারী ও যানবাহন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন গাংনীতে দুটি সরকারি অফিসে চুরি- এক মাসে ১০ চুরি উপজেলা পরিষদ চত্বরে সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন মেহেরপুরে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ না করতে শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ’এশিয়া পোস্ট’র উদ্বোধন

গাংনীতে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ মে, ২০২৬
গাংনীতে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
গাংনীতে ডা: রাজিব-সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা: রাজিব ও ডা: সৈকত স্মৃতি প্রণোদনা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ রিজভী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা পারভীন। সহকারী শিক্ষক রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা: রাজিব ও সৈকতের মা হাজেরা রশীদ, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক হাসান আলী, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম।

আলোচনা শেষে প্রধান অতিথি কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভী পঞ্চম শ্রেণির দুইজন মেধাবী শিক্ষার্থীর হাতে বই, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথি বলেন, ডা: রাজিব ও ডা: সৈকত আমার সন্তান, তাদের স্মৃতি বিজড়িত এই বিদ্যাপিঠে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। নতুন প্রজন্মকে মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আগামীতেও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রণোদনা ও বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category