• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সুজনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ জাকির হোসেন মেহেরপুরে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ না করতে শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ’এশিয়া পোস্ট’র উদ্বোধন মুজিবনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা সাইবার প্রতারণা চক্রের বিস্তৃত নেটওয়ার্কের সদস্য অনলাইন জুয়াড়ি গাড়াডোবের ফয়সালসহ গ্রেফতার-৩ গাংনীতে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক ভুয়া জন্মনিবন্ধন তৈরী চক্রের সদস্য চুয়াডাঙ্গায় ইউপি সচিব ও উদ্যোক্তা গ্রেফতার মোড়কজাত খাদ্যে অতিরিক্ত চিনি ও লবণ শনাক্তে স্বাস্থ্য সতর্কবার্তা জরুরি গাংনীতে বিএনপি নেতার উদ্যোগে গ্রামের রাস্তা মেরামত

মেহেরপুরে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
মেহেরপুরে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা
মেহেরপুরে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা

ভুয়া সনদ ব্যবহার করে দীর্ঘদিন দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে বাসার আলী (২৮) নামের এক ভূয়া দন্ত চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ মে) দুপুরে মেহেরপুর শহরের কাঁসারী বাজার প্রধান সড়কে অবস্থিত মর্ডাণ ডেন্টালে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকায় মর্ডাণ ডেন্টালে ভুয়া চিকিৎসক দীর্ঘদিন দন্ত চিকিৎসা দিয়ে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চিকিৎসক বাসার আলী কোনো বিএমডিসি এর নিবন্ধন ছাড়াই দাঁতের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। একই সঙ্গে ভুয়া সার্টিফিকেট ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। এসময় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে লিখিত মুচলেকা দেন। পরে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম জানান, বিএমডিসি নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা প্রদান সম্পূর্ণ বেআইনি। জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সরোয়ার রাব্বী ও সদর থানার এসআই মাহাতাব উদ্দীনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category