• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
গাংনীতে ভোটের নোট ফেরাতে জোট!
গাংনীতে ভোটের নোট ফেরাতে জোট!

আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ১জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। শনিবার বিকাল পর্যন্ত ৩নং ওয়ার্ড গাংনী থেকে মাহফুজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে একই দিনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড (মেহেরপুর-মুজিবনগর) সামিউন বাসিরা পলি, তকলিমা খাতুন এবং ২ নং ওয়ার্ড গাংনী উপজেলা থেকে শিরিনা আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রার্থীরা মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category