• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান 

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরের দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মাহিদুল ইসলাম, আতিকুর রহমান, আবু তালহার নেতৃত্বে এ  অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান,  মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ পেয়ে  অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন কাজের নথিপত্র কর্তৃপক্ষকে দেওয়ার জন্য বলা হয়েছে। নথিপত্র পরীক্ষ-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।

অভিযান চলাকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম অনুপস্থিত ছিলেন। বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর উপস্থিত থাকলেও তিনি জানান একদিন পূর্বে মেহেরপুরে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category