• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে গম উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬
গাংনীতে গম উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনীতে গম উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে মেহেরপুরের গাংনীতে কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

গাংনী উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো.খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) সঞ্জীব কুমার গোস্বামী, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের যশোর আঞ্চলিক কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বুলবুল আহমেদ, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান এবং কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল।

প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে গম চাষের আধুনিক প্রযুক্তি, রোগবালাই দমন, উন্নত জাতের ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category