• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬
গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের আট কবর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, সড়কে ডাকাতি কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হতে পারে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই অঙ্কুশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করেন। তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category