• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে সীমান্তবর্তী ঝাঝা গ্রামে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে সীমান্তবর্তী ঝাঝা গ্রামে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
মেহেরপুরে সীমান্তবর্তী ঝাঝা গ্রামে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের সদর উপজেলার ঝাঝা গ্রামে বোমা সদৃশ্য একটি বস্তুু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝাঝা গ্রামের সড়কের পাশে পড়ে থাকা বাঁশের স্তুুপের মাঝে একটি লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পাই স্থানীয় গ্রামবাসী। পরে স্থানীয় গ্রামবাসী মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে দশটার দিকে ঝাঁঝা গ্রামে সড়কের পাশে একটি লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুুটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় উৎসুক জনতার মধ্যে থেকে এক ব্যাক্তিকে দিয়ে বোমা সদৃশ্য বস্তুু টি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদভাবে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category