• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে কুল দেওয়ার প্রলোভনে তিন বছরের কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে একই এলাকার জুনায়েদ হোসেনের(১৬) বিরুদ্ধে।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। জুনায়েদ হোসেন গাংনী উপজেলা ঢেপা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তাসমেরি খাতুন বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে তার পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। গাইনি কনসালটেন্ট এর একটি টিম লাগবে যে কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category