• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীদের প্রচার কার্যক্রমের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীদের প্রচার কার্যক্রমের উদ্বোধন
মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীদের প্রচার কার্যক্রমের উদ্বোধন

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে পৌর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও তাদের জন্য দোয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ১০দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান। এ সময় জেলা জামাতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি শাহ আলম, খেলাফত মজলিস সভাপতি মুফতি হোসাইন, এবি পার্টির আহবায়ক রফিকুল ইসলামসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন খান বলেন, সকলকে সাথে নিয়ে একটি দুর্নীতি মুক্ত মেহেরপুর গড়ে তোলা হবে সেখানে থাকবে না কোন বৈষম্য। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক মেহেরপুর গড়ে তোলার জন্য সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category