• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ট্রেন দেখতে গিয়ে প্রাণ হারালো শিশু সামির

বিবর্তন ডেস্ক:
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ট্রেন দেখতে গিয়ে প্রাণ হারালো শিশু সামির
ট্রেন দেখতে গিয়ে প্রাণ হারালো শিশু সামির

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আইমান সামির (আড়াই বছর) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজের কাছে লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। সে তার মা এ্যানির সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আইমান সামির তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। এ সময় মা পানি আনতে ঘরের ভেতরে গেলে ট্রেনের হুইসেলের শব্দে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আইমানের নানা মিজানুর রহমান আলমডাঙ্গা পশুহাট রেল ব্রিজ এলাকার রেল লাইনের ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করেন। কয়েকদিন আগে আইমানের মায়ের নানি মারা যাওয়ায় তার মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category