• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন এস এম রফিকুল আলম বকুল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন এস এম রফিকুল আলম বকুল
তৃতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন এস এম রফিকুল আলম বকুল

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম রফিকুল আলম বকুল।

তিনি একজন দক্ষ স্কাউটার ও রোভার শাখার উডব্যাজার। দীর্ঘদিন ধরে রোভার স্কাউটস ও শিক্ষা সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। এর আগে ২০১৯ সালে উপজেলা পর্যায়ে এবং ২০২২ ও ২০২৪ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

শিক্ষার পাশাপাশি তিনি একজন দক্ষ উপস্থাপক, সংগঠক ও লেখক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আইসিটি বিষয়ে প্রশিক্ষিত এই শিক্ষক জাতীয় শিক্ষক বাতায়নের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত।

এ অর্জনে প্রতিক্রিয়ায় রফিকুল আলম বকুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান এবং সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, একই প্রতিষ্ঠান থেকে কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শাহী উদ্দীন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার স্নিগ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category