• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সড়কের শৃঙ্খলা ফেরাতে গাংনীতে পুলিশের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
সড়কের শৃঙ্খলা ফেরাতে গাংনীতে পুলিশের অভিযান
সড়কের শৃঙ্খলা ফেরাতে গাংনীতে পুলিশের অভিযান

সড়কের শৃঙ্খলা ফেরাতে মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ। শনিবার বিকেলে গাংনী উপজেলার কাথুলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর।

অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে শতাধিক মোটরযান ও যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় মোটরযান আইন ২০১৮-এর ৩৮ ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স এবং ৬৬ ধারা অনুযায়ী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭টি মোটরসাইকেলকে মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ২টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানে জেলা ট্রাফিক পুলিশ, গাংনী থানা পুলিশ ও র‍্যাব-১২-এর একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category