• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে শীতার্তদের মাঝে ইউপি সদস্য সিরাজের কম্বল বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
মুজিবনগরে শীতার্তদের মাঝে ইউপি সদস্য সিরাজের কম্বল বিতরণ
মুজিবনগরে শীতার্তদের মাঝে ইউপি সদস্য সিরাজের কম্বল বিতরণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রামনগর গ্রামে বিএনপি’র ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রায় ১৫০ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ‌ আজিমুদ্দিন গাজী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ ,রমজান আলী ইসরাফিল গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ইউনিয়ন পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ পাননি। তবে প্রতি বছরই নিজ উদ্যোগে শীত মৌসুমে তার ওয়ার্ডের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, সামর্থ্য থাকলে ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category