• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর পুলিশের সফল অভিযান, ৫ ঘন্টা পর অপহৃত যুবক মাহিদ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
মেহেরপুর পুলিশের সফল অভিযান, ৫ ঘন্টা পর অপহৃত যুবক মাহিদ উদ্ধার
মেহেরপুর পুলিশের সফল অভিযান, ৫ ঘন্টা পর অপহৃত যুবক মাহিদ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়ক থেকে অপহৃত যুবক মাহিদ হোসেনকে (২২) উদ্ধার করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০৭ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত মাহিদ হোসেনকে উদ্ধার করে।

তবে এসময় অপহরণের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশের দ্রুত ও সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য: গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাহিদ তার দুই বন্ধু একই গ্রামের আজিজুলের ছেলে রিয়াদ এবং ইলিয়াসের ছেলে জুনায়েদ নিজ গ্রাম বাবুপুরে ফেরার উদ্দেশ্যে কোমরপুর বাজার থেকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুরের মশিউর রহমানের ইটভাটার নিকট অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের তিনজনকে জোরপূর্বক মাঠের ভেতরে নিয়ে যায়। পরে রিয়াদ ও জুনায়েদকে তারা ছেড়ে দিলেও মাহিদকে নিয়ে যায়। খবর পেয়ে তৎপর হয়ে ওঠে প্রশাসন। অপহরণের ৫ ঘন্টা পর সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত মাহিদ হোসেনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category