• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে হাড়কাপানো শীতে জনজীবন স্থবির

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে হাড়কাপানো শীতে জনজীবন স্থবির
মেহেরপুরে হাড়কাপানো শীতে জনজীবন স্থবির

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তাপমাত্রা কমে যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। চলতি শীত মৌসুমে এবং দেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই অঞ্চলে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৯ টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে মারাত্মকভাবে। সঙ্গে রয়েছে উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা। অনেক সময় গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও পথচারীরা জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। অনেকেই শীত থেকে বাঁচতে খড়-কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন, যা ঝুঁকিপূর্ণও হয়ে উঠছে।

খেটে খাওয়া সাধারণ মানুষ বলেছেন “শীতের কাপড় একাধিক স্তর পরেও শরীর গরম থাকে না। কোনো অংশ খোলা থাকলেই হিম শীত লাগছে। কাজের সন্ধানে সকাল থেকে বের হলেও শীতের কারণে কাজ পাওয়া যাচ্ছে না।”

শীত ও কুয়াশার কারণে সড়ক চলাচলে বাড়তি ঝুঁকি দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে চালকরা দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ও অতিরিক্ত সতর্কতার সঙ্গে যানবাহন চালাচ্ছেন। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে ধীরগতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category