• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ট্রাকের চাপায় লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি থেকে আশরাফপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম ও লিজন মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category