• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, জেলা মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক শামসুল আলম সোনা, ‎উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনসহ সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সুধিজন বিভিন্ন সমসাময়িক ঘটনা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category