• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

ঝিনাইদহে প্রবাস ফেরত ছোট ভাইয়ের বঁটির আঘাতে বড় ভাই নিহত

বিবর্তন ডেস্ক:
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে প্রবাস ফেরত ছোট ভাইয়ের বঁটির আঘাতে বড় ভাই নিহত
ঝিনাইদহে প্রবাস ফেরত ছোট ভাইয়ের বঁটির আঘাতে বড় ভাই নিহত

বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল (৪০) নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল বেতাই গ্রামের শফি মণ্ডলের ছেলে। আর অভিযুক্ত প্রবাসী জুয়েল তার আপন ছোট ভাই।

নিহতের স্বজনরা জানান, নিহত সোহেলের ছোট ভাই জুয়েল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশে অবস্থানকালে তিনি যে টাকা পাঠিয়েছেন, তা দিয়ে বড় ভাই সংসার চালাতে ও বড়-ঘর করে খরচ করে ফেলেছেন। গত দুমাস আগে জুয়েল দেশে ফিরে টাকার খরচ নিয়ে জুয়েলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরমধ্যে ছোট ভাই পৃথক হয়ে আবারও টাকা পয়সার হিসাব চাইতে গেলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

এসব নিয়ে আজ রবিবার দুপুরে ফের বাকবিতণ্ডায় জড়ান দুই ভাই। একপর্যায়ে বড় ভাই সোহেল বঁটি দিয়ে জুয়েলকে আঘাত করার উদ্দেশ্যে ছুঁড়ে মারেন। পরে ওই বঁটি তুলেই জুয়েল তার বড় ভাইয়ের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন। এসময় বঁটি সোহেলের ঘাড়ে লাগলে গুরুতর জখম হন তিনি। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা পারিবারিক ঘটনা। এজন্য প্রথমত কেউ বুঝতে পারেনি। মামলার আলোকে আসামি গ্রেফতার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category