• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

এসময় তিনি বলেন, আজকে এই শ্রমজীবী মানুষের সমাবেশ থেকে মনে পড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক এই পরিচয় দিতে আমার গর্ব হয়। আঠারো বছর সংগ্রামের মধ্যদিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত না করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষ মাথা উচু করে দাঁড়াবে। আজ সেই নেত্রী যখন অসুস্থ তখন আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের এই সংকটকালীন সময়ে আল্লাহপাক যেন ওনার হায়াৎকে বাড়িয়ে দেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মেদ বিজন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এম এ কে খায়রুল বাশার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তুষার, সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দীন, হাসানুজ্জামান হিরোক, মনিরুল ইসলাম মনি, আশরাফ উদ্দীন, রাকিব হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও নানা শ্রেণীপেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

আল ফালাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category