• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিহাব হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে নিজ বাড়ির পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ পাড়ার কৃষক ওসমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশু শিহাবসহ তার কয়েকজন বন্ধু রাস্তার পাশের একটি ছোট্ট প্রাচীরের উপর বসে খেলাধুলা করছিল। পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। খেলাধুলার একপর্যায়ে শিশু শিহাব আকস্মিকভাবে প্রাচীর থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরই তার উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যায় এবং পিষ্ট হয়ে শিহাব গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category