• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
গাংনীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাংনীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহের ময়না তদন্তেরে জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।

পারিবারিক সূত্র জানাগেছে, গতকাল বুধবার দুপুরে আনসারী গ্রামের স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন খোঁজাখুজি করে না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী একটি শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন গিয়ে শিশু আব্দুল্লাহ আল আনসারীর মরদেহ শনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category