• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর কাজিপুর সীমান্তে ১২ জন বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
গাংনীর কাজিপুর সীমান্তে ১২ জন বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ
গাংনীর কাজিপুর সীমান্তে ১২ জন বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার  কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে,  সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে ১৪৭ নং পিলারের বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ি, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং তাদের হস্তান্তর করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় বিএসএফ কর্তৃক হস্তান্তর করা ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category