• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির যৌথ সভা ও বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির যৌথ সভা ও বিক্ষোভ মিছিল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির যৌথ সভা ও বিক্ষোভ মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে বিএনপির প্রার্থী করার দাবিতে যৌথ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এক যৌথ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি এ দাবি জানানো হয়।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। গাংনী উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় সকল নেতাকর্মীদের উদেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপি নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেন প্রমুখ। যৌথ সভায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন সুমনসহ উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতবৃন্দ দাবি করেন, দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের দুঃসময়ের সাথী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। জনমানুষের সাথে জাভেদ মাসুদ মিল্টনের সংযোগ অত্যান্ত চমৎকার। এ আসনটিতে ধানের শীষ বিজয়ী করতে হলে জাভেদ মাসুদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতবৃন্দ। যৌথ সভা শেষে মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

প্রসঙ্গত, মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category