• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এর আগে সেখানে সমাবেশ করা হয়। সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খানের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক ছামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশেদ আহমেদ রনি, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক সাইদুর সুজন, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category