• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

মেহেরপুরে ৪৪ পিস ইয়াবাসহ লাল্টু (৪০) নামের এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর সদর উপজেলার যুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের যুগিন্দা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৪ পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।

আটক লাল্টু যুগিন্দা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসমীকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category