• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

নতুন কুঁড়ি খুলনা বিভাগে তৃতীয় ঝিনাইদহের মালিহা তাসনিম

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
নতুন কুঁড়ি খুলনা বিভাগে তৃতীয় ঝিনাইদহের মালিহা তাসনিম
নতুন কুঁড়ি খুলনা বিভাগে তৃতীয় ঝিনাইদহের মালিহা তাসনিম

নতুন কুঁড়ি শিশু প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে খুলনা বিভাগীয় অডিশনে ৯.৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানের অধিকারী ঝিনাইদহের মেয়ে মালিহা তাসনিম। ফলে সে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। অন্যদিকে রবীন্দ্র সংগীতে ৬.৫০ পেয়ে ৭ম অবস্থানে রয়েছে।

মালিহা তাসনিম ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পানির ট্যাংক পাড়ার বাসিন্দা হরিণাকুন্ডু উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হাসান মাসুদের মেয়ে।

যেখানে দেশের আট বিভাগের ৪০ জন প্রতিযোগী অংশ নেবেন। আগামীর প্রজন্মের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। হাটি হাটি পা পা করে মালিহা আজ যে অবস্থানে পৌঁছেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। তার আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করছে ঝিনাইদহবাসী। মালিহার এই সাফল্যে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মালিহা তাসনিম এখন সেরা হওয়ার স্বপ্ন সফল করার পথে হাঁটছেন। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category