• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন

দুর্নীত, অনিয়ম ও অব‍্যবস্থাপনা বন্ধ ও রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতে মেহেরপুর ২৫০ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমুল হোসেন মিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান লিটন, শেখ শাপলা, খন্দকার মুইজ, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, জিয়া মঞ্চের সদস‍্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা এই মেহেরপুরকে চাঁদাবাজ, ঘুষখোর ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন মেহেরপুর হিসেবে দেখতে চাই। এই হাসপাতালের সুন্দর অবকাঠামোগুলো দাঁড়িয়ে থাকলে হবে না, এটা যারা পরিচালনা করে তাদের অবকাঠামোও সুন্দর হতে হবে, মানবিক হতে হবে। এই তত্ত্বাবধায়ককে স্বেচ্ছাচারিতায় আমাদের স্বজনরা জীবন হারাবে মেহেরপুরবাসী হিসেবে আমরা সেটা কামনা করি না। আপনার যে নৈতিক অবক্ষয় হয়েছে সেখান থেকে আপনি ফিরে আসুন, মানুষের প্রতি মানবিক হন।

বক্তারা আরও বলেন, এই হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটি হাসপাতালে তৈরী হয় সর্বসাধারণের চিকিৎসা এবং সেবা দেওয়ার জন‍্য। কিন্তু বর্তমানে এই হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়। বর্তমান তত্ত্বাবধায়কের ঠিক মতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা, উগ্র আচরণ সহ নানা অভিযোগ তুলে দ্রুত তার অপসারণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category