“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। র্যালিটি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাইদুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, বামন্দী ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারি ইউনিট ইনচার্জ নাসির উদ্দিন। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।