• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে দুই নারী আসামীসহ ৭জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
গাংনীতে দুই নারী আসামীসহ ৭জন গ্রেফতার
গাংনীতে দুই নারী আসামীসহ ৭জন গ্রেফতার

বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে পুলিশের কয়েকটি টীম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- যুগিন্দা গ্রামের অমরেদ মন্ডলের ছেলে জেমস প্রকাশ মন্ডল (৬৬), হিজলবাড়ীয়া গ্রামের ঝড়ু বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৮), একই গ্রামের আলী আকবরের ছেলে আশরাফুল (৪৯), মৃতঃ সামছদ্দিনের ছেলে জামরুল ও মৃতঃ নজরুলের ছেলে মোঃ একলাচুর(৩২), হাড়িয়াদহ গ্রামের মোঃ মকুল হোসেনের স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন ও মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতর পরোয়ানা রয়েছে। এরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category