• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
গাংনীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
গাংনীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজিপুর গ্রামের মৃত জাবির হালসানার ছেলে আতাউল হক (৬৫) ও তার ছেলে মাজেদুল ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউল হক ও মাজেদুল ইসলাম প্রতিবেশী আব্দুস সালামের ছেলে হাসান (৪৫) ও তার ছেলে হেলাল (২৫)-এর কাছ থেকে কিছু টাকা পেতেন। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ও হেলাল দেশীয় অস্ত্র দিয়ে আতাউল হক ও মাজেদুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category