• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে- শাকিল আহমাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে- শাকিল আহমাদ
বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে- শাকিল আহমাদ

বর্তমান সরকার একটি দলের পক্ষে পক্ষপাতীত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হওয়া বইছে, বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এছাড়াও শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোন আইনি বাধা নাই কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা শাপলা প্রতীক না পাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

“কেমন মেহেরপুর চাই” শীর্ষক মতবিনিময় সভায় নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category