কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৫ টার সময় দৌলতপুর বালিকা বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাঁতী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খানের সভাপতিত্বে মাহফুজুল ইসলাম রিপন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মীর আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য আফিরুল বিশ্বাস, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল।
আলোচনা সভায় দিক নির্দেশামুলক বক্তব্য শেষে সম্মেলনে রেদওয়ানুর রহমান সুর্জা সরকারকে সভাপতি ও মাহফুজুল ইসলাম রিপন মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।