• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে যুবলীগ নেতা পেরেশান দুই দিনের রিমান্ডে

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
মেহেরপুরে যুবলীগ নেতা পেরেশান দুই দিনের রিমান্ডে
মেহেরপুরে যুবলীগ নেতা পেরেশান দুই দিনের রিমান্ডে

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৪ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

থানা সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম পেরেশান এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত জি.আর. ২৭৭-২৮/০৮/২৪ নম্বর মামলায় গত ১ জুলাই পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে আটক করে। আটকের পর তাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

এরপর মেহেরপুর বিএনপি নেতা ইমনের দায়ের করা মামলায় জিআর-২৭৫/২৪ রবিবার সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাকে পুলিশ হেফাজতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। কারাগার থেকে তাকে থানায় নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category