• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পুলিশের অভিযানে নারীসহ ৫জন গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
গাংনীতে পুলিশের অভিযানে নারীসহ ৫জন গ্রেপ্তার
গাংনীতে পুলিশের অভিযানে নারীসহ ৫জন গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ আসামীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে এদেরকে বিভিন্ন এলাকা থেকে থেকে গ্রেপ্তার করা হয়। এদেরকে শনিবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন- মাদক মামলার আসামী গাংনীর যুগিন্দা গ্রামের লিটনের ছেলে মুন্না(২০), একই গ্রামের মজিদের ছেলে মিনজারুল (৩৫), আদালতের গ্রেপ্তারী পরওয়ানাভুক্ত আসামী অলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ (৩৯), চিৎলা গ্রামের হোসেন আলীর ছেলে হাসমত(৩০) ও দিঘলকান্দি গ্রামের ফোরকান আলীর মেয়ে নাজেরা(৩৭)।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরওয়ানা থাকায় এদেরকে গ্রেপ্তার করে শনিবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category