• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাংনীতে পাটবীজ খামার শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
গাংনীতে পাটবীজ খামার শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন
গাংনীতে পাটবীজ খামার শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন

১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে চিতলা খামারের বাংলাদেশ (বিএডিসি) যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫” বাতিল করতে হবে এবং “কৃষি খামার শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি খামারের শ্রমিককে নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহবান জানান তারা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন চিৎলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার। এসময় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা আখতারুজ্জামান লিটিল, শফিউর রহমান টমা, গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক মহিউদ্দিনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category