• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইমান ডাকাত গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইমান ডাকাত গ্রেফতার
মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ইমান ডাকাত গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ ১১ মামলার আসামী ইমান আলী (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি। পরে তাকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়। ইমান আলী ওরফে ইমান ডাকাত মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ইমান আলীর কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল তাকে। গতকাল অভিযানে তার কাছ থেকে গধফব ওহ টঝঅ ৭.৬২ একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে মুজিবনগর থানায় আগ্নেয়াস্ত্র সহ হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, নাশকতা ও আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ ১১ টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে মেহেরপুর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। অস্ত্রসহ নতুন একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category