• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ যুবক আটক

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে লিখনকে আটক করা হয়। লিখন আশরাফপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি দল আশরাফপুর গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনার পর ভারতীয় তৈরী একটি শুটার পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার সহ লিখনকে আটক করে।

আটক লিখনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। লিখনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category