মেহেরপুরে “মামুন সোলার পয়েন্ট” নামের একটি আধুনিক সৌরপণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেলে শহরের স্টেডিয়াম মার্কেটে দোয়া মাহফিলের মধ্যদিয়ে দোকানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মামুন সোলার পয়েন্টের স্বত্তাধিকারী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় আব্দুল্লাহ আল মামুন বলেন,
“বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌর প্রযুক্তির চাহিদা বাড়ছে। আমরা গ্রাহকদের মানসম্মত ও সহজলভ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসার সফলতা, এলাকার উন্নয়ন ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের স্মরণে জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ সাব্বির হোসেন।
উল্লেখ্য, দোকানটিতে সোলার পাম্প, অন গ্রিড অফ গ্রিড সোলার, আইপিএস, হাইব্রিড, আইপিএস, হোম সোলার, সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টারসহ বিভিন্ন সোলার যন্ত্রপাতি বিক্রি ও ইনস্টলেশনের সুবিধা থাকবে।