• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ওলিনগরে মোটরসাইকেল দুর্ঘটনার ৪ দিন পর মৃত্যুবরণ করলো মোস্তাকিম

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
গাংনীর ওলিনগরে মোটরসাইকেল দুর্ঘটনার ৪ দিন পর মৃত্যুবরণ করলো মোস্তাকিম
গাংনীর ওলিনগরে মোটরসাইকেল দুর্ঘটনার ৪ দিন পর মৃত্যুবরণ করলো মোস্তাকিম

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগরে শুক্রবার বিকেলের মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাকিম নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মঙ্গলবার (২২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

নিহত মোস্তাকিম হোসেন ওলিনগর গ্রামের ভ্যান চালক মকবুল হোসেনের ছেলে। পেশায় সে ট্রাক্টর ড্রাইভার ছিল। এক মাস আগে মটমুড়া গ্রামে বিয়ে করেছিলেন মোস্তাকিম।

জানা গেছে, শুক্রবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাড়ক দিয়ে তেরাইল গ্রামের রনির মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোস্তাকিম।

ওলিনগর গ্রামে পৌঁছুলে রাস্তা পার হওয়ার সময় ওলিনগর গ্রামের কৃষক মন্টু মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মন্টু মিয়ার মৃত্যু হয়।

আহত অবস্থায় রনি ও মোস্তাকিমকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে রনির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য মোস্তাকিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয়।

মোস্তাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবার আবেদন করেছে। এ বিষয়ে আইনগত বিষয় সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category