• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
গাংনীতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাংনীতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাংনীতে আহলুস সুন্নাহ হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত গাংনী পৌরসভা সংলগ্ন নূর মোহাম্মদ রাবেয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামের কয়েকটি বিষয়ের উপর অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে থেকে সেরা প্রতিযোগী বাছাই করে পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- আহলুস সুন্নাহ হুফফাজ ফাউন্ডেশন সিনিয়র প্রশিক্ষক হাফেজ কারী হাফিজুর রহমান রাফি। অনুষ্ঠানে নূর মোহাম্মদ রাবেয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, গাংনী বাজার মসজিদের পেশ ইমাম রুহুল আমিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিযোগিতার মূল লক্ষ্য হল, কুরআন তেলাওয়াত ও হিফজের মান উন্নয়ন করা এবং তরুণ প্রজন্মকে কোরআনের পথে আকৃষ্ট করা। বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের পারফরম্যান্স বিচার করা হয় অভিজ্ঞ বিচারকদের দ্বারা।

এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ বাড়াতে সাহায্য করে এবং তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category